ভাঙ্গায় মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিদাসদী এলাকার বাসিন্দা ময়না বেগম ও তার স্বামী আয়নালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে তাদের আটক করলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, ওই দম্পতির মাদক ব্যবসার কারণে এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছে এবং সামাজিক পরিবেশের অবনতি ঘটছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বিক্ষুব্ধ কিছু লোকজন ওই দম্পতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে বাড়ির একটি অংশে অগ্নিসংযোগ করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে ময়না বেগম ও আয়নালের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।