শিরোনাম

তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে সুইডেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে সুইডেন
ইয়াসিন আয়ারির শটে লিড নেয় সুইডেন।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে রোমাঞ্চকর এক প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে সুইডেন। ম্যাচের শুরুতেই ইয়াসিন আয়ারির দর্শনীয় গোল এবং পরবর্তীতে আলেকসান্দার ইসাকের লক্ষ্যভেদে দারুণ সূচনা পায় সুইডিশরা। তবে বিরতির ঠিক আগে এক গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছে তিউনিসিয়া।

ম্যাচের মাত্র ৭ম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ২২ বছর বয়সী মিডফিল্ডার ইয়াসিন আয়ারির এক দুর্দান্ত দূরপাল্লার শটে লিড নেয় সুইডেন। আক্রমণের ধার বজায় রেখে খেলার ৩০তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তারকা ফরোয়ার্ড আলেকসান্দার ইসাক। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তিউনিসিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে, অর্থাৎ ৪৩তম মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো চমৎকার ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান ওমর রেকিক।

/এমএকে/