বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারীদের হামলায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) উপজেলার নওপাড়া-বাগাট আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা কোম্পানির কালেকশনের ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
আহত ওই বিক্রয় প্রতিনিধির নাম রবিউল আউয়াল আলফাদ। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিউল আউয়াল সারাদিন মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে ওষুধ বিক্রির বকেয়া টাকা সংগ্রহ করেন। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মোটরসাইকেলে করে নওপাড়া বাজার থেকে বাগাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী তার পথরোধ করেন।
ভুক্তভোগী রবিউল আউয়াল আলফাদ জানান, মোটরসাইকেল থামানোর পরই দুর্বৃত্তরা কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এক পর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, এই বিষয়টি নিয়ে আমাদের পুলিশ কাজ করছে। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সোর্সের মাধ্যমে ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করছি।