অভিষেকে হাসানের ৯ উইকেট, ১৪০ রানে জিতলো কেন্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে স্বপ্নের অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নিজের প্রথম ম্যাচেই ৯ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি এ পেসার। তার দল কেন্টও পেয়েছে ১৪০ রানের বড় জয়। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচটিতে বল হাতে তাণ্ডব চালানোর পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এ ডানহাতি পেসার।
ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ল্যাঙ্কাশায়ারকে প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। ৩২ রান খরচায় তিনি নেন ৩টি উইকেট, যা কেন্টকে এনে দেয় ৯১ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে কেন্ট ৩৩২ রান সংগ্রহ করলে ল্যাঙ্কাশায়ারের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রানের কঠিন চ্যালেঞ্জ। কেন্টের হয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান ক্রিস বেঞ্জামিন ১০৪ এবং ওপেনার হ্যারি ফিঞ্চ ৮৬ রান করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাঙ্কাশায়ারের শুরুটা ভালো হলেও নবম ওভারে নিজের প্রথম স্পেলেই আঘাত হানেন হাসান। হ্যারি সিংকে স্লিপে ক্যাচ বানিয়ে উদ্বোধনী জুটি ভাঙার পর একে একে ফিরিয়েছেন জশ বোহানন ও লিয়াম লিভিংস্টোনকে। ল্যাঙ্কাশায়ারের প্রতিরোধ ভাঙতে শতক ছোঁয়া জুটি গড়া কিটন জেনিংস ও মার্কাস হ্যারিসের জুটিও ভাঙেন তিনি। এরপর জোসেফ মুরসকে আউট করে কাউন্টি অভিষেকেই পাঁচ উইকেট শিকারের উদযাপনে মাতেন হাসান। কিছুক্ষণ পর জর্জ বল্ডারসনকে ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন তিনি।
এক পর্যায়ে ল্যাঙ্কাশায়ারের পতন হওয়া ৭ উইকেটের ৬টিই ছিল হাসানের পকেটে। নির্ধারিত স্পেল শেষ হয়ে যাওয়ায় ম্যাচে ১০ উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হলেও, দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট শিকারের মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। এ ইনিংসেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন, বর্তমানে ৩৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০৪। হাসানের এমন বিধ্বংসী বোলিংয়ের মুখে ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংস ২৮৩ রানে গুটিয়ে যায়। ওপেনার মার্কাস হ্যারিস ৯১ রানে অপরাজিত থাকলেও তা দলের বড় পরাজয় এড়াতে পারেনি।

স্পেনের ম্যাচসহ টিভিতে যত খেলা