বৈরুতে আবারও হামলা ইসরায়েলের

বৈরুতে আবারও হামলা ইসরায়েলের
সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে দক্ষিণ বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রবিবার তাদের সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে তিনজন নিহত হয়েছেন।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটিকে তারা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাবে আইডিএফ এখন বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দাহিয়েহ শহরের একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে চালানো হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারে ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে।
ইসরায়েলি বিবৃতির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটি বলেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
গত সপ্তাহে দাহিয়েতে ইসরায়েলি হামলার জেরে ইসরায়েল ও ইরানের মধ্যে গোলাগুলি বিনিময় হয়, যা গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের অবসান ঘটানো যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ব্যাহত করার হুমকি সৃষ্টি করেছিল।
তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তিতে পৌঁছেছে। মার্কিন ও পাকিস্তানি নেতারা আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিটি স্বাক্ষর করবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো বৃহত্তর চুক্তির জন্য লেবাননে যুদ্ধবিরতিকে ইরান দীর্ঘদিন ধরেই একটি শর্ত হিসেবে রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, ‘বৈরুতের ওপর হামলা চালানো উচিত হয়নি, বিশেষ করে এমন একটি বিশেষ দিনে যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির এত কাছাকাছি রয়েছি।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি আছি যা লেবাননসহ এই অঞ্চলে শান্তি আনবে এবং সব পক্ষেরই সরে আসা উচিত। লেবাননের কোথাও ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা হওয়া উচিত নয়।’
রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার রবিবার বলেছেন, ইসরায়েলি ‘অপরাধের’ জবাব না দিয়ে তারা ছাড়বে না।
সূত্র: এনবিসি নিউজ

নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে
চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, অবরোধ তুলে নিলেন ট্রাম্প