শিরোনাম

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত
বিএনপি নেতা শফিকুর রহমান ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা আহত হয়েছেন। রবিবার (২২ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

আাহত ওই বিএনপি নেতার নাম শফিকুর রহমান (৫৫)। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই নেতার পরিচিত কয়েকজন দোকানদারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা শফিকুর রহমানকে গুলি করেছে।

রবিবার (২২ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে শফিকুর রহমানকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা।

আহত শফিকুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা এক জুতার দোকানদার বলেন, শফিকুর রহমান ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা পাইকারি বিক্রি করেন।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের জুতার মার্কেটের কয়েকজন দোকানদান বলেন, কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না তা জানতে চায়। একপর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

পরে ওই দোকানদাররা শফিকুর রহমানকে উদ্ধার করে:প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বা হাতের তালুতে গুলি লেগেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।

/বিবি/

বিষয়:

অপরাধআহত