শিরোনাম

চট্টগ্রাম বিমানবন্দরে চার দিনে ৩৫ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম সংবাদদাতা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ নিয়ে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত ৩৫টি ফ্লাইট বাতিল করা হলো।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বাতিল করা সাতটি ফ্লাইট হলো– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট ও দুইটি অ্যারাইভাল বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

/এসআর/