প্রথম আলোর সম্পাদকসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী এমরান আহমেদ।
তিনি জানান, স্থানীয় বেসরকারি সংস্থা পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির বুধবার (৬ মে) আদালতে এ মামলাটি করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি ‘এক ব্যক্তিনির্ভর “পাশা” দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে একই বিষয়ে ফলোআপ প্রতিবেদন ও উপসম্পাদকীয় প্রকাশ করা হয়।
বাদীর দাবি, এসব প্রকাশনায় তার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন।
এদিকে, মামলাটি আমলে নিয়ে বিচারক তানজিনা রহমান তানিন জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ডা. দীপু মনি ও দুই সাংবাদিককে আদালতে হাজিরের নির্দেশ