এবার ধানখেতে পড়লো যাত্রীবাহী বাস

এবার ধানখেতে পড়লো যাত্রীবাহী বাস
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসচালকের সহকারী ও একজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ঈগল পরিবহনের একটি বাস কক্সবাজার যাচ্ছিল। পথে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেটসংলগ্ন এলাকায় বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটিতে ১৫ জন যাত্রী ছিল।
এই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী মোহাম্মদ হাশেম (৩৫) ও যাত্রী মো. ফরিদ (৬৫)।
এর আগে বুধবার (২৫ মার্চ) রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে যায়। সেই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।