শিরোনাম

নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, পড়ে গেলেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, পড়ে গেলেন অর্থমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় মঞ্চ ধসে পড়েছে

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে বিএনপি নেতাদের চাপে মঞ্চ ধস ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে বিএনপি নেতাদের চাপে মঞ্চ ধস ভেঙে পড়ে। এসময় ঠেলাঠেলিতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ ১০ জন আহত হয়ে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে মঞ্চ ধসে পড়ে গেলেও মন্ত্রী, এমপি ও নেতারা কোনো রকম জখম বা আহত হননি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চে উঠলে মঞ্চ ধসে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমি জানি না। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছি।

/এসবি/