শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন চলছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন চলছে: অর্থমন্ত্রী
ত্রাণ বিতরণকালে গণমাধ্যমের সাথে কথা বলছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আমীর খসরু বলেন, চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে কাজও শুরু হয়েছে।

/এফআর/