শিরোনাম

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা
প্রিয়ন্তী বড়ুয়া (বাঁয়ে) ও এনি বড়ুয়া

চট্টগ্রামের আনোয়ারায় এক বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে এক শিশুসন্তান।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন– বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। আহত শিশুসন্তান পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, রাতে ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। হামলায় আহত শিশু পিয়াস বড়ুয়ার অবস্থা গুরুতর নয় বলেও তিনি জানান।

মাহমুদুল হাসান বলেন, সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তাকর্মীর কাজ করেন। এনি তার ছেলেমেয়েকে নিয়ে আনোয়ারার বাড়িতে থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে এক নিকটাত্মীয়ের সঙ্গে সুজন বড়ুয়ার পরিবারের ঝামেলা চলছিল। এর জের ধরেই গতকাল রাত ১১টার দিকে ঘরে ঢুকে অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন।

এ ঘটনায় অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।

/এফসি/