দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি

দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি
নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে রবিবার (১৪ জুন)পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ জন হাজি।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সবশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ৮২০ জন রয়েছেন।
এতে জানা গেছে, রবিবার (১৪ জুন) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৩ হাজার ২৬৫ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৯ হাজার ৬৮৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৩ হাজার ৮০৩ জন হাজি।
হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৩১ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬১টি, সৌদি এয়ারলাইনস ৪৯টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।
চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। হজযাত্রীদের ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন।
এছাড়া, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৭ হাজার ২০২ জন হাজিকে চিকিৎসা দিয়েছে। মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক সেবা দিয়েছে ২৬ হাজার ৩৫ জন হাজিকে।
এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজযাত্রার কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।
গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। এটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি