মাকে হত্যার পর পুলিশ ডাকতে বলেন মেয়ে

মাকে হত্যার পর পুলিশ ডাকতে বলেন মেয়ে
মানিকগঞ্জ সংবাদদাতা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মানসিক ভারসাম্যহীন এক মেয়েকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম ওই গ্রামের প্রয়াত সোবহানের স্ত্রী। আটক রোকেয়া বেগম নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার প্রয়াত মালেকের স্ত্রী।
হরিরামপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, ঘরে থাকা বটি দিয়ে রোকেয়া তার মা রেজিয়াকে কুপিয়ে হত্যা করেন। পরে ভাতিজা রাসেলকে ডেকে জানান, মাকে মেরে ফেলেছি। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা খাটের ওপর রক্তাক্ত রেজিয়ার মরদেহ দেখতে পান।
স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
রেজিয়ার নাতি রাসেল বলেন, ফুপু দাদিকে কুপিয়ে হত্যা করে সবাইকে ডাকাডাকি করে জানান, দাদিকে তিনি খুন করেছেন। এমন কী তিনি (ফুপু) পুলিশও ডাকতে বলেন।
ওসি আফজাল হোসেন বলেন, নিহতের মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।