শিরোনাম

‘ট্রেনে ধূমপান করব, আপনি জরিমানা করেন’

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
‘ট্রেনে ধূমপান করব, আপনি জরিমানা করেন’
বিএনপি নেতা ইদ্রিস মিয়া

ট্রেনে ধূমপানের বিষয়ে নিষেধ করায় রেলকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক বিএনপি নেতা। তার নাম ইদ্রিস মিয়া। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক।

ঘটনার ভিডিও বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে ব্রাক্ষণবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে আছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওই সময় একজন রেলকর্মী তাকে উদ্দেশ করে বলেন, আপনি ট্রেনে সিগারেট খেতে পারবেন না। তখন ইদ্রিস মিয়া জানতে চান, কেন? এ সময় রেলকর্মী বলেন, ট্রেনে ধূমপান নিষেধ। উত্তরে ইদ্রিস মিয়া বলেন, ‘নিষেধ এটা আমিও জানি। দরজার পাশে এসেছি সিগারেট খেতে। ট্রেনে ধূমপান করব, আপনি জরিমানা করেন।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া গণমাধ্যমকে বলেন, আমি ঢাকা থেকে চট্টলা এক্সপ্রেসে চট্টগ্রাম ফিরছিলাম। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছি হাতে সিগারেট নিয়ে। তখন আমাকে বাধা দেন। পরে আমি আর খাইনি। বিষয়টি সুন্দরভাবে না বলে খারাপ ব্যবহার করেছেন রেলকর্মী।

/এসআর/