চট্টগ্রামে বিদ্যুতের ঘাটতি ২০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। লোডশেডিংয়ের কারণে কৃষি উৎপাদনের সেচ ব্যবস্থাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে শিল্প-কারখনায় উৎপাদন।
নরসিংদীর মনোহরদী উপজেলায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় রফাদফা অবস্থা এসএসসি পরীক্ষার্থীদেরও। এছাড়া বাধাগ্রস্ত হচ্ছে উপজেলার বোরো আবাদ। কৃষকরা ঠিক মতো জমিতে সেচ দিতে পারছেন না। ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে।