শিরোনাম

জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা করে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন দুই দফায় এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। ফলে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরপর বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আরও এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের অফিসপ্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম সই করা বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

/এফআর/