দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ঢাকাতেও হবে লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতির কারণে ঢাকাতেও লোডশেডিং হবে। তবে আগামী দুই দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ।
ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় সেখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব না হওয়ায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রও বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।
তবে কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সে বিষয়ে মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।
বিবৃতিতে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয়েছে। এটি একটি জাতীয় সংকট উল্লেখ করে তিনি সংসদের মাধ্যমে জনগণ ও বিরোধী দলের সদস্যদের প্রতি পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংয়ের প্রকোপও কমে আসবে।

গ্রামে লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী