ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের হামলার মুখে দুবাইয়ে মার্কিন স্থাপনাগুলো। এতে বিমানবন্দর কার্যক্রম ব্যাহত হওয়ায় শহরটিতে বসবাসরত ধনী ও বিদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে চীনে অপরিশোধিত তেল পরিবহনের খরচ হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একটি সুপারট্যাঙ্কার ভাড়া করতে এখন গুনতে হচ্ছে সর্বোচ্চ ৪ লাখ ডলার।