পরিবহনের ভাড়া কত বাড়ছে, জানা যাবে আজ

পরিবহনের ভাড়া কত বাড়ছে, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক

বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছিলেন তিনি।
বিআরটিএ সূত্র বলছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পর এটা কমবেশি করে চূড়ান্ত করা হতে পারে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির দাবি, বর্তমানে আর্থিক চাপের মুখে রয়েছে পরিবহন খাত। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহনের জন্য আমদানিকৃত খুচরা যন্ত্রাংশসহ রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়েছে। তাই সার্বিক দিক বিবেচনায় নিয়ে যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ দাবি তাদের।
জানা গেছে, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। নতুন ভাড়ার হার কার্যকর হলে কিলোমিটারে ভাড়া বেড়ে দাঁড়াবে ২ টাকা ৬৪ পয়সা।
এছাড়া, দূরপাল্লায় চলাচলকারী বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা। প্রস্তাবিত ভাড়ার হার কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ২ টাকা ৩৪ পয়সায়।