রাজধানীর বিভিন্ন রুটে নতুন বাসভাড়া কত, জেনে নিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন রুটে নতুন বাসভাড়া কত, জেনে নিন
প্রতীকী ছবি

জ্বালানির দাম বৃদ্ধির পর এবার দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহণ মালিকদের সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর ইতোমধ্যে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের উভয় ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিআরটিএর তালিকা অনুযায়ী ঢাকার বিভিন্ন রুটের বাস ভাড়া দেখতে এখানে ক্লিক করুন

/এসবি/