৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সিটিজেন জার্নাল ডেস্ক

সরকারি বরাদ্দ পাওয়া বাসা বা ফ্ল্যাটে কোনোভাবেই সাবলেট বা ভাড়া দেওয়া যাবে না। যারা ইতোমধ্যে নিজেদের নামে বরাদ্দ পাওয়া বাসায় সাবলেট দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই ভাড়াটিয়াদের সরিয়ে দিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তাকেই বাসায় বসবাস শুরু করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ কড়া বার্তা দেওয়া হয়েছে। ‘মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা/ফ্লাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ’ শীর্ষক ও চিঠিতে বলা হয়, ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের জারি করা গণবিজ্ঞপ্তি এবং ৯ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তার বাসার পুরো অংশ কিংবা আংশিক (এক বা একাধিক রুম) কোনোভাবেই ভাড়া বা সাবলেট দিতে পারবেন না।
নির্দেশনায় আরও সতর্ক করে বলা হয়েছে, বেঁধে দেওয়া ৩০ নভেম্বরের পর যদি কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া যায়, তবে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তির বাসার বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেবে কর্তৃপক্ষ।