ট্রেন-লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ট্রেন-লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ট্রেন ভাড়া এখনও বাড়ানোর চিন্তা করছি না। লঞ্চে ভাড়া বাড়ানোরও দাবি আছে। তবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈঠকের পর ট্রেন-লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসাব অনুযায়ী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ে। কিন্তু জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা হয়। মালিকরা বিআরটিএ’র সাথে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই তারা ৩ পয়সা কম নেবে। আজই গেজেট হবে, গেজেট মানেই কার্যকর।

তিনি বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের জন্য বার্ডেন। জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রকে তো এডজাস্ট করতে হয়। তবে নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা ভাড়া রয়েছে। ১৭ পয়সা বাড়লে তা দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি বর্তমান ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হতে পারে।

/এসবি/