স্বেচ্ছায় অবসর নিচ্ছেন প্রযুক্তিকর্মীরা, কিন্তু কেন?

সিজেডএন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানের আগ্রহ দ্রুত বাড়ছে। অনেক প্রতিষ্ঠানে ব্যবসায়িক কৌশলের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এআই। তবে এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রযুক্তি খাতের একাংশের অভিজ্ঞ কর্মীরা বাড়তি চাপ অনুভব করছেন। নতুন দক্ষতা অর্জনের বাধ্যবাধকতা এবং কর্মপরিবেশের দ্রুত পরিবর্তনের কারণে অনেকে নির্ধারিত সময়ের আগেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ফরচুন’-এর এক প্রতিবেদনে এমন প্রবণতার তথ্য তুলে ধরা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এআইনির্ভর রূপান্তর প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি করলেও এর ফলে দীর্ঘদিনের অভিজ্ঞ জনশক্তি হারানোর ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা অনেক প্রযুক্তিকর্মী নতুন প্রযুক্তি শেখার চেয়ে অবসরকে বেশি স্বস্তিদায়ক বিকল্প হিসেবে দেখছেন।
প্রতিবেদনে প্রযুক্তি খাতের কর্মী কার্নসের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, আগে থেকেই অবসরের কথা ভাবছিলাম। তবে আমার প্রতিষ্ঠানে এআইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত চাকরি ছাড়ার মূল কারণ হয়ে দাঁড়ায়।
কার্নস বলেন, প্রতিষ্ঠানের প্রায় সব কার্যক্রমই এআইকে ঘিরে পরিচালিত হতে শুরু করেছিল। যদিও আমি নতুন প্রযুক্তি শেখার সক্ষমতা নিয়ে সন্দিহান ছিলাম না কিংবা চাকরি হারানোর আশঙ্কাও করিনি, তবুও এআইয়ের কার্যকারিতা নিয়ে ব্যক্তিগত আস্থার অভাব এবং ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন পরিবর্তনের সঙ্গে নিজেকে যুক্ত করতে অনাগ্রহী হওয়ায় অবসরই বেছে নেই।
অ্যালিয়ানজ লাইফের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪২ শতাংশ কর্মজীবী নির্ধারিত সময়ের আগেই অবসরে যান। দেশটিতে সাধারণত অবসরের গড় বয়স ৬২ থেকে ৬৪ বছর হলেও অনেকের ক্ষেত্রে ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতিই আগাম অবসরের কারণ হয়ে দাঁড়ায়।
এমপ্লয়ি বেনিফিট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ক্রেইগ কপল্যান্ডের মতে, আগাম অবসরের প্রধান কারণগুলো হলো শারীরিক অসুস্থতা, পরিবারের সদস্যদের দেখাশোনার দায়িত্ব এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন। প্রযুক্তি শিল্পে এআই-ভিত্তিক পরিবর্তন এখন তৃতীয় কারণটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতের কর্মীদের পেশাগত জীবনে নিয়মিত নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিংয়ের পর এখন এআইয়ের যুগে আবারও বড় ধরনের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা অনেক অভিজ্ঞ কর্মীর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অবসর পরিকল্পনাবিষয়ক প্রতিষ্ঠান রেইন ডগ ফাইন্যান্সিয়ালের প্রতিষ্ঠাতা স্টিভ ম্যাককনেল বলেন, কোভিড মহামারীর পর থেকেই স্বেচ্ছায় অবসরের প্রবণতা বেড়েছে। বাসা থেকে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবনের অগ্রাধিকার বদলে যাওয়া এবং আর্থিক বাজারের ইতিবাচক পরিস্থিতি অনেককে আগেভাগে কর্মজীবন ছাড়তে উৎসাহিত করছে।
তিনি বলেন, অভিজ্ঞ প্রকৌশলীরা দ্রুত কর্মক্ষেত্র ছেড়ে গেলে প্রতিষ্ঠানের বহু বছরের প্রাতিষ্ঠানিক জ্ঞান হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, যা নতুন প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হতে পারে।
অর্থনৈতিক পরামর্শক কেভিন এস্টেসের মতে, প্রযুক্তি খাত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সহজ নয়। কারণ এআই দ্রুত বিকশিত হওয়ায় কয়েক বছর পর আবার এই খাতে ফিরতে চাইলে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি দেখা দিতে পারে।
তিনি বলেন, অনেকেই এখনো বিশ্বাস করেন এআইকে ঘিরে প্রত্যাশা বাস্তবতার তুলনায় অনেক বেশি এবং সব ধরনের সফটওয়্যার বা ব্যবসায়িক প্রক্রিয়ায় এটি এখনো প্রত্যাশিত ফল দিতে সক্ষম হয়নি।
অন্যদিকে, রিটায়ারমেন্ট কোচেস অ্যাসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা রবার্ট লরা বলেন, আগাম অবসরের ইতিবাচক অর্থনৈতিক প্রভাবও রয়েছে। অবসরপ্রাপ্তরা ভ্রমণ, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে ব্যয় বাড়ানো, যা অর্থনীতিতে নতুন চাহিদা সৃষ্টি করে। পাশাপাশি অনেকে অবসরের পরও অন্য পেশা বা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন।
এএআরপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সী মানুষের অর্থনৈতিক অবদান ছিল ১২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। যা ২০৬০ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, এআই ভবিষ্যতে প্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও এই রূপান্তর সফল করতে নতুন প্রযুক্তির পাশাপাশি অভিজ্ঞ কর্মীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা ধরে রাখা সমানভাবে জরুরি।

কোটি মানুষের পানি এক দিনেই খাচ্ছে এআই