বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সিজেডএন স্পোর্টস ডেস্ক

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ১০০টি রোমাঞ্চকর ম্যাচ শেষে ট্রফির লড়াই এখন চার দলের মধ্যে সীমাবদ্ধ। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের এই সেমিফাইনাল ভাগ্য এবং শিরোপা নির্ধারণে ২৫ হাজার বার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। গাণিতিক এই হিসাব-নিকাশ শেষে তারা জানিয়েছে চলতি আসরের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম, যেখানে বাকি তিন দলের চেয়ে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে রয়েছে ফরাসিরা।

অপটার সুপারকম্পিউটারের তথ্য অনুযায়ী, ফ্রান্সের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, যা প্রায় ৩৪ শতাংশ। এছাড়া সেমিফাইনালে স্পেনকে হারিয়ে তাদের টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দারুণ ছন্দে থাকা ফরাসিরা এবার টুর্নামেন্টে যৌথভাবে গোল করার নতুন রেকর্ডও গড়েছে। তবে ডালাসে মঙ্গলবারের (১৪ জুলাই) সেমিফাইনালে তাদের কঠিন পরীক্ষা নেবে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। আসরে দুর্দান্ত ফুটবল খেলা স্প্যানিশদের শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে প্রথম গোল হজমের আগে টানা ৬৪৯ মিনিট জাল অক্ষত রাখার কীর্তি গড়েছিল তারা। একইসঙ্গে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও রয়েছে স্পেনের ঝুলিতে। সুপারকম্পিউটারের ধারণা, এই ম্যাচের জয়ী দলেরই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে অন্য সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড পুরো আসরে খুব একটা দাপট দেখাতে না পারলেও নকআউটে জুড বেলিংহামের একক নৈপুণ্যে তারা ভীষণ বিপজ্জনক হয়ে উঠেছে। মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার গড়া কীর্তিতে ভাগ বসিয়েছেন বেলিংহাম। অপটার হিসাবে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ এবং ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ।
অন্যদিকে, সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা এবার সবচেয়ে কম ধরা হচ্ছে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসিকে সুইজারল্যান্ড গোলহীন রাখলেও অতিরিক্ত সময়ের রেকর্ড ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। অপটার চোখে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২০.৬ শতাংশ। তবে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মোটেও পিছিয়ে নেই। সুপারকম্পিউটারের ৪৯.১ শতাংশ সিমুলেশন বলছে, থ্রি লায়ন্সদের বিদায় করে ফাইনালের টিকিট কাটতে পারে আর্জেন্টিনাই।