শিরোনাম

আজও ভারী বর্ষণের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজও ভারী বর্ষণের আশঙ্কা
রাজধানীতে বৃষ্টিপাত

টানা কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজধানীতে জলাবদ্ধতাসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এ বৃষ্টি সহসা শেষ হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবারও (১৩ জুলাই) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এসবি/