ইরানে পানির পাম্পে যুক্তরাষ্ট্রের হামলা, হতাহত ৫

সিজেডএন ডেস্ক

ইরানের মাহশাহর শহরের একটি পানির পাম্পে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর।
এতে বলা হয়েছে, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
ইরানের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, হামলাটি আজ ভোরে সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।
এদিকে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানে তৃতীয় দফায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, সর্বশেষ এ অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিসহ অন্তত ১৪০টি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই ধারাবাহিক অভিযান চালানো হলো। গত এক সপ্তাহে তিন দফায় ইরানের মোট ৩০০টিরও বেশি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন বাহিনী। মূলত এ কৌশলগত নৌপথে আন্তর্জাতিক বাণিজ্য ও বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের আক্রমণাত্মক সক্ষমতা কমিয়ে আনাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৪০ কোটি ব্যারেল তেলবাহী ৮০০টির বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালি পার হতে মার্কিন বাহিনী সহায়তা করেছে বলেও দাবি করেছে সেন্টকম।

ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের 