ইরানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে আবারো যুক্তরাষ্ট্রের হামলা
সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। হামলার জন্য ইরানকে দায়ী করে পাল্টা সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান।
রবিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে। এরপর তারা তৃতীয় দফার হামলা শুরু করে।
সেন্টকম আরও জানিয়েছে, ইরানের হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে জাহাজটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেনি। জাহাজটির একজন নাবিক নিখোঁজ আছেন।এর জবাবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে সেন্টকম।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের আসালুয়েহ ও বন্দর-ই-দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়েরে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর আসালুয়েহে বিস্ফোরণ হয়েছে চারটি।
এ ছাড়া বন্দরনগরী আব্বাস ও সিরিকে তিনটি করে বিস্ফোরণ হয়েছে। আর বন্দরনগরী চাবাহারে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। দক্ষিণের হরমুজগান প্রদেশের বন্দরনগরী জাসকে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহর জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর-ই-মাহশহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন স্থাপনায় হামলা ইরানের