শিরোনাম

সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলেন স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলেন স্কালোনি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে ৩-১ গোলের জয়ে বিশ্বজুড়ে আলবিসেলেস্তে সমর্থকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। তবে এই উল্লাস যেন কোনো হিতে বিপরীত পরিস্থিতি তৈরি না করে, সেজন্য সমর্থকদের মেপে ও সতর্কতার সাথে উদযাপন করার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি।

সেরা চারে ওঠার পর সংবাদ সম্মেলনে স্কালোনি সমর্থকদের সাবধানে আনন্দ করার অনুরোধ জানিয়ে বলেন, সবাই যেন সতর্ক ও সাবধানে থাকেন। আর যদি কেউ মদ্যপান করেন, তবে তিনি যেন কোনোভাবেই গাড়ি না চালান। সবাই আনন্দ করুক। আমরা সেমিফাইনালে উঠেছি এবং পুরো টুর্নামেন্টে যা কিছু ঘটেছে, সেটির পর এটি একটি অবিশ্বাস্য কৃতিত্ব। সুইজারল্যান্ডকে হারানোর আগেই আর্জেন্টিনা তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে জেনে গিয়েছিল। মায়ামিতে অনুষ্ঠিত অন্য এক কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই পরাশক্তি।

তবে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড সামনে আসলেও তা নিয়ে বাড়তি কোনো চিন্তায় ভুগছেন না আর্জেন্টিনার ডাগআউটের মাস্টারমাইন্ড। প্রতিপক্ষকে সমীহ করে স্কালোনি জানিয়েছেন, প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন অসাধারণ কোচ আছেন।

/এমএকে/