দায়িত্ব ছাড়লেন মেসিদের কোচ

দায়িত্ব ছাড়লেন মেসিদের কোচ
সিটিজেন ডেস্ক

ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতানোর মাত্র চার মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ালেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেজর লিগ সকারের ক্লাবটি এ তথ্য জানিয়েছে। ক্লাবটি আরও নিশ্চিত করেছে, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আর্জেন্টাইন এই কোচ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
ইএসপিএন-এর একটি সূত্রের দাবি, গত শনিবার (১১ এপ্রিল) নিজেদের নতুন স্টেডিয়ামে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরই মাসচেরানো ক্লাব কর্তৃপক্ষকে তার দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন। তার আকস্মিক বিদায়ের পর আসন্ন ম্যাচগুলোর জন্য দলের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োসকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিদায়ী বিবৃতিতে মাসচেরানো নিশ্চিত করেছেন, তিনি সবাইকে জানাতে চান কেবল ব্যক্তিগত কারণেই মায়ামির প্রধান কোচের অধ্যায় শেষ করার এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনা ও বার্সেলোনায় লিওনেল মেসির সাবেক সতীর্থ প্রায় দেড় বছর মায়ামির ডাগআউটে সফলতার সাথেই দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের নভেম্বরে জেরার্ড টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হওয়ার পর সাবেক এই আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ কোচ দলকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে তুলেছিলেন। এরপর ২০২৫ সালে ক্লাবের সাথে নিজের প্রথম বছরেই দলকে এনে দিয়েছিলেন ঐতিহাসিক এমএলএস কাপ শিরোপা।
তবে চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তিনে থাকলেও, সম্প্রতি নাশভিলে এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে তাদের বিদায় নিতে হয়েছে। ক্লাবের নতুন স্টেডিয়াম উদ্বোধনের মাত্র দুই সপ্তাহের মাথায়, যেখানে দলটি নিজেদের মাঠে প্রথম দুই ম্যাচেই ড্র করেছে, ঠিক এমন একটি সময়ে মাসচেরানোর আকস্মিক বিদায় মায়ামি শিবিরের জন্য নিশ্চিতভাবেই বড় একটি ধাক্কা।