ফুটবল খেলায় গোল করা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

কুড়িগ্রাম সংবাদদাতা

কুমিল্লার দেবীদ্বারে ফুটবল খেলায় গোল করাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে দেবীদ্বার উপজেলার ‘কালিকাপুর সমাজ কল্যাণ যুব সংঘ’ আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ পর্যায়ে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল করে দলকে এগিয়ে নেয়। পরে আলিয়াবাদ গোল দিলে সমতা ফিরে আসে। তবে এই গোল করা নিয়ে ভিরাল্লার তুহিন নামের এক সমর্থকের সঙ্গে আলিয়াবাদের জসিমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভিরাল্লা সমর্থকরা এলাকায় এসে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে।
সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মো. শান্ত (২৮), মো. তুহিন (৩৭), মো. লিটন (২৫), মো. রাব্বি (২৭), মো. সাব্বির হোসেন (২৪) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আর ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ভিরাল্লার সমর্থকদের অভিযোগ, তাদের দুটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন আটকে রাখা ও একটি পিকআপ ভ্যানের গ্লাস ভেঙ্গে ফেলেছে আলিয়াবাদের সমর্থকরা।
এ বিষয়ে টুর্নামেন্ট পরিচালনাকারী কারো সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।
সড়ক অবরোধের বিষয়ে দেবিদ্বারে দায়িত্বরত ট্রাফিক সহকারী সার্জেন্ট তাপস দাস বলেন, ভিরাল্লা এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করা হলে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ফুটবল টুর্নামেন্টে গোল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। আরেক পক্ষও অভিযোগ নিয়ে আসছেন বলে শুনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক অবরোধের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কুমিল্লায় মহাসড়কে উল্টে গেলো যাত্রীবাহী বাস, আহত ২০