শিরোনাম

সহকারী জজ পদে নিয়োগ চলছে, আবেদন করুন দ্রুত

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সহকারী জজ পদে নিয়োগ চলছে, আবেদন করুন দ্রুত
সহকারী জজ পদে চাকরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে প্রবেশ পদে নিয়োগের জন্য ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬-এর আবেদন প্রক্রিয়া চলছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

তবে প্রয়োজন অনুযায়ী শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

পদের বিবরণ

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)

শূন্য পদ: ২৫০টি

বেতন স্কেল: ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা

বেতন কাঠামো: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬। এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবে।

কারা আবেদন করতে পারবেন

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

শিক্ষাজীবনের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ে শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।

যেভাবে আবেদন করবেন

প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলেইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১ হাজার ২০০ টাকা।

তিন ধাপে হবে পরীক্ষা

সহকারী জজ নিয়োগের এই পরীক্ষায় প্রার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

প্রাথমিক বাছাই পরীক্ষা

১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন হবে কমপক্ষে ৫০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক পরীক্ষা অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লিখিত পরীক্ষা

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য থাকবে মোট ১ হাজার নম্বরের লিখিত পরীক্ষা। এ পরীক্ষায় গড় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৫০ শতাংশ।

মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক, লিখিত ও মৌখিক—তিন ধাপের পরীক্ষাই ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে।

/এবি/