শিরোনাম

গণভোটের রায় বানচালের চেষ্টা করলে জনগণের হাতে লালকার্ড আছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় বানচালের চেষ্টা করলে জনগণের হাতে লালকার্ড আছে: মামুনুল হক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে আয়োজিত পথসভায় খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক

গণভোটের রায় বানচালের চেষ্টা করলে জনগণের হাতে লালকার্ড আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে আয়োজিত পথসভায় অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

খেলাফত মজলিসের আমীর বলেন, ‘হাসিনাকে জনগণ ছক্কা পিটিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব, আপনিও যদি একই পথে হাঁটেন, আপনার মুখপাত্রকে দিয়ে যদি বারবার গণভোটকে অবৈধ প্রমাণের অপচেষ্টা করে যান, আপনার অবস্থাও ভিন্ন কিছু হবে না।’

তিনি বলেন, ‘আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। এর মাধ্যমে যদি গণভোটের রায়কে বানচাল করতে চান, মনে রাখবেন জনগণের হাতে লালকার্ড আছে।’

মামুনুল হক বলেন, খলিফা উমর (রা.) একবার খেলাফতকালে মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবিদের উদ্দেশে বলেছিলেন, তিনি যদি সঠিক পথ থেকে বিচ্যুত হন, তাহলে তাদের আচরণ কেমন হবে। তখন বশীর ইবনে সাদ (রা.) দাঁড়িয়ে বলেছিলেন, আপনি যদি সঠিক পথ থেকে বিচ্যুত হন, তাহলে তীরকে যেভাবে সোজা করে ছেড়ে দেওয়া হয়, উম্মতে মুসলিমাহ সেভাবেই আপনাকে সোজা করে দেবে। তখন উমর (রা.) বলেছিলেন, আল্লাহর শুকরিয়া যে, মুসলিম জাতির মধ্যে খলিফাকে সঠিক পথে রাখার মতো মানুষ দিয়ে ভরপুর করে রেখেছেন।

তিনি বলেন, ‘আমাদের প্রশ্ন করা হয়, ছয় মাস যেতে পারেনি, আমরা কেন কঠোরতা অবলম্বন করছি? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকার যাত্রার শুরুর ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

/এস/জেএইচ/