শিরোনাম

চোট পেয়ে মাঠের সমালোচনা করলেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
চোট পেয়ে মাঠের সমালোচনা করলেন নেইমার
নেইমার জুনিয়র

ডান ঊরুতে চোট পাওয়ার পর, পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ‘বাজে অবস্থা’ নিয়ে সমালোচনা করেছেন নেইমার। ডান হ‍্যামস্ট্রিংয়ে ব‍্যথা অনুভব করায় প্রথমার্ধের পর নেইমারকে আর মাঠে নামাননি সান্তোস কোচ। একই ম্যাচে চোটের কারণে উইঙ্গার আলভারো ও ডিফেন্ডার লুকাসকেও হারায় সান্তোস।

ম‍্যাচ শেষে মাঠের খারাপ অবস্থা নিয়ে নেইমার বলেন, ‘ভিলা বেলমিরো স্টেডিয়ামের ম‍্যানেজারকে আমি ধন‍্যবাদ জানাতে চাই...আমার দেখা সবচেয়ে বাজে অবস্থায় মাঠটি ছিল। ম‍্যাচের একদিন আগে তারা মাটি আলগা করে ফেলায় মাঠে প্রচুর গর্ত ছিল। অবিশ্বাস‍্য!!! প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে আমাদের…(এমন মাঠে) প্রথমার্ধে তিন জনের (চোট পাওয়া) বিস্ময়কর কিছু নয়… অভিনন্দন…অসাধারণ বাজে কাজ।’

ফিরতি লেগের এই ম্যাচ গোলশূন‍্য ড্র করে ব্রাজিল কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পালমেইরাস। প্রথম লেগে ৩-০ ব‍্যবধানে হারে সান্তোস।

পরে ইনস্টাগ্রামে ব‍্যাঙ্গাত্মক এক পোস্টে নেইমারকে খোঁচা মেরেছে পালমেইরাস ক্লাব। তাদের পোস্টের শেষ দিকে বলা হয়, ‘এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে, পালমেইরাস গত পাঁচ বছরে সেরি আয় (ব্রাজিলের শীর্ষ লিগ) ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে কম চোট পাওয়া দল...অভিনন্দন, সত‍্যিই। অসাধারণ কাজ।’

চোখে জল নিয়ে মাঠ ছাড়া নেইমারের আগামী রবিবার করিন্থিয়ান্সের বিপক্ষে খেলা অনিশ্চিত। লিগে পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে আছে সান্তোস। অবনমন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট বেশি তাদের।

/টিই/