ব্রাজিল-মিসর ম্যাচ দেখবেন যেভাবে

ব্রাজিল-মিসর ম্যাচ দেখবেন যেভাবে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে ৬-২ গোলে জিতেছিল কার্লো আনচেলত্তির দল। আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। তাদের প্রতিপক্ষ মিসর।
পানামার বিপক্ষে খেলা ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে মিসরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ডিফেন্সে ব্রেমারের জায়গায় খেলবেন মার্কিনিয়োস, আর আলেক্স সান্দ্রোর পরিবর্তে বাঁ প্রান্তে দেখা যাবে ডগলাস সান্তোসকে। মাঝমাঠে কুনিয়ার জায়গা নিয়েছেন লুকাস পাকেতা। আক্রমণভাগে লুইজ হেনরিকের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড ইগোর থিয়াগো।
শারীরিক ধকল এড়াতে গ্যাব্রিয়েল মাগালেসকে বিশ্রাম দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিল ও মিসরের ম্যাচটি বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন। ফ্যানকোড-এ সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। সাবস্ক্রাইব করে ম্যাচ উপভোগ করতে পারবেন ব্রাজিলিয়ান ভক্তরা।
মিসরের বিপক্ষে ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার, ওয়েসলি, মার্কিনিয়োস, লিও পেরেরা, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগোর থিয়াগো।

বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের