শিরোনাম

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, সাফের শিরোপা ভারতের

নিজস্ব প্রতিবেদক
হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, সাফের শিরোপা ভারতের
ভারত-বাংলাদেশ ম্যাচ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক শিরোপা জেতার। তবে বাংলাদেশের স্বপ্ন ভেঙে এবারের সাফ চ্যাম্পিশনশিপ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার (৬ জুন) ফাইনালে ভারত ৩-১ গোলে হারায় বাংলাদেশকে।

২০১৯ সালের পর আবারও সাফের শিরোপা জিতলো ভারত। এ নিয়ে নারী সাফে ভারতের শিরোপা সংখ্যা হলো ৬।

প্রথমার্ধে ছিল ১-১ সমতা। তবে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ সেকেন্ডেই গোল হজম করলো বাংলাদেশ। পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে বল জালে পাঠান সানফিদা। বাংলাদেশ গোল শোধে মরিয়ে হয় ওঠে। বেশ করেকটি পরিবর্তনও করেন কোচ পিটার বাটলার। কাজ হয়নি। উল্টো আরও গোল হজম করে বাংলাদেশ। এলোমেলো রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান সেরতো। অবশ্য ভারতের তৃতীয় গোলে কিছুটা দায় আছে আফঈদারও।

তার আগে ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারি বলে শট মারতে গেলে এক ডিফেন্ডার সামনে বাধা হন। তবে পেয়ারির শটে বল উপরে উঠে যায়। গোলকিপার মিলি বলের ফ্লাইট মিস করলে তা জালে ঢোকে। ৪৪ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত শট নেন আনিকা। তার শট ঝাপিয়ে রুখে দেন ভারতের গোলকিপার।

প্রথমার্ধের যোগকরা সময়ে গোল করে বাংলাদেশ। আনিকার থেকে বল পেয়ে তহুরা থ্রু পাস দেন ঋতুপর্ণা চাকমাকে। বাঁ-প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকোনি শটে গোল করেন ঋতুপর্ণা।

/টিই/