আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪

শরীয়তপুর সংবাদদাতা

শরীয়তপুর শহরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় চার যুবক আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক আর্জেন্টাইন সমর্থকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সঞ্জয় দাস। তিনি পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে শরীয়তপুর শহরে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে আসলে বহরের একটি মোটরসাইকেল সামনে থেমে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আর্জেন্টিনার দুই সমর্থক এবং অটোরিকশাচালক ও এক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন পথচারী জানান, মিছিলের কারণে অটোরিকশাটি আগে থেকেই রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছিল। তবে শোভাযাত্রার একটি মোটরসাইকেল অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর গিয়ে আছড়ে পড়ে।
জানতে চাইলে শোভাযাত্রার আয়োজক ও আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য সুজন মোল্লা বলেন, মিছিলে অনেক তরুণ সমর্থকরা অংশ নিয়েছিল। সেখানে কয়েকজন নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে।

ঝিনাইদহে এক ঘণ্টায় ১৫ সড়ক দুর্ঘটনা, আহত ৩০