ইসরায়েলি হামলায় লেবাননে ৩ সেনাসহ নিহত ১০

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতি সত্বেও লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ শনিবার (৬ জুন) দেশটির দক্ষিণাঞ্চলে চালানো পৃথক হামলায় লেবানন সেনাবাহিনীর তিন সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এ ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটল।
লেবাননের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহতে কাফারতেবনিত-খারদালি সড়কে একটি সামরিক যানের ওপর ইসরায়েলি বিমান হামলায় ব্রিগেডিয়ার ও ক্যাপ্টেন পদমর্যাদার দুই কর্মকর্তা এবং একজন সৈনিক নিহত হন। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে লেবাননের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করে দাবি করেছে, সংশ্লিষ্ট যানটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিল, যেখান থেকে লোকজনকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।
শনিবারের অন্যান্য হামলার ঘটনায় লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননের সিডন জেলার সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় আরও ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া নাবাতিয়েহ জেলার দেইর আল-জাহরানি মহাসড়কে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত হন। লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩,৫৫১ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০,৮০০ জনেরও বেশি আহত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

গাজায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নারী-শিশুসহ নিহত ৫