যুক্তরাষ্ট্রের ভিসা পেলো ইরানের ফুটবলাররা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছে ইরানের খেলোয়াড়রা। তবে ইরানের গণমাধ্যমের খবর, দেশটির কয়েকজন ফুটবল কর্মকর্তা এখনও ভিসা পাননি।
ইরানের ফুটবলারদের ভিসা পাওয়ার খবরটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।
এদিকে ইরানের আধা-রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভিসা না পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন প্রধান নির্বাহী মেহদি খারাটি, ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মমবিনি ও মিডিয়া পরিচালক মহসেন মোতামেদকিয়া।
সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, তারা দলের সঙ্গে মেক্সিকো সফরে যাবেন এবং তাদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য কাজ চলমান থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানে বিমান হামলা চালায় এবং প্রথম দিনের হামলাতেই উপসাগরীয় দেশটির সর্বোচ্চ নেতাসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা নিহত হন। এর প্রতিশোধে আশেপাশের দেশগুলোয় থাকা মার্কিন ঘাটিতে পাল্টা হামলা করে ইরান।
ওই যুদ্ধ শুরুর পর, যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান এবং তাতে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আপাতত সব মিটে গেছে বলা যায়। বর্তমানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চলছে।

মেসি কি আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলবেন