শিরোনাম

বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের
অনুশীলনের সময় চোট পান লিওনার্দো বালের্দি

বিশ্বকাপের আগে নতুন দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। অনুশীলনের সময় ডিফেন্ডার লেওনার্দো বালের্দি চোট পেয়েছেন। পেশিতে পাওয়া এই চোটের কারণে বিশ্বকাপে খেলা হবে না ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের এই ডিফেন্ডারের।

বালের্দি আর্জেন্টিনার নিয়মিত একাদশের ভাবনায় হয়তো নেই, তবে সেটারব্যাক পজিশনে ওতামেন্দি-রোমেরো-লিসান্দ্রোদের বিকল্প হিসেবে ছিলেন ২৬ জনের স্কোয়াডে।

অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পান বালের্দি। সেটাই শেষ করে দিয়েছে তার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন। এখন ৫৫ জনের প্রাথমিক দল থেকে অন্য কোনো ডিফেন্ডারকে বেছে নিতে হবে স্কালোনিকে।

/টিই/