শিরোনাম

খারাপ আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
খারাপ আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
খারাপ আবহাওয়ার কারণে আপাতত ম্যাচ স্থগিত

ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রথমার্ধ শেষে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে আছে ফ্রান্স।

প্রথমার্ধের খেলা চলাকালেই বৃষ্টি শুরু হয়। পরে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্টেডিয়ামের গ্যালারি অনেকটা খালিও হয়ে গেছে। যদি বজ্রপাত হয়, সেক্ষেত্রে নিয়ম হলো সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করেই খেলা আবার শুরু করা হবে।

ম্যাচ বন্ধ হওয়ার আগে বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এটি এবারের বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল। তাতে বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা হলো ১৫টি।

/টিই/