মেসি সর্বকালের সেরা ফুটবলার, অভিনন্দন চ্যাম্পিয়ন: ক্লোসা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসা। ১৬তম গোল করে বিশ্বকাপের শীর্ষ গোলদাতার আসনে বসেছিলেন। নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি। চলতি বিশ্বকাপে ২৮তম ম্যাচ খেলতে নেমে সেই রেকর্ড ভাঙলেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মেসি সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন। ৩৮ মিনিটে তার করা গোলটি ছিল বিশ্বকাপে ১৭তম। যোগ করা সময়ে গোল করে সেই সংখ্যা ১৮ তে নিয়েছেন। এর আগে কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার পাশে বসেছিলেন মেসি।
১৮ গোল করা মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্লোসা। জার্মান এক সংবাদমাধ্যমকে ২০১৪ বিশ্বকাপ জয়ী ক্লোসা বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন!’
মেসির কাছে রেকর্ড হারালে মন খারাপ করবেন না বলে আগেই জানিয়েছিলেন ৪৮ বছর বয়সী সাবেক এই জার্মান স্ট্রাইকার।
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। ক্লোসার (২০০২, ২০০৬ ও ২০১০) পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন আসরে চার বা তার বেশি গোলও করলেন মেসি (২০১৪, ২০২২ ও ২০২৬)।

খারাপ আবহাওয়ায় বিশ্বকাপের ম্যাচ স্থগিত, নিয়ম কী বলে