খারাপ আবহাওয়ায় বিশ্বকাপের ম্যাচ স্থগিত, নিয়ম কী বলে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বজ্রঝড়ের কারণে বিশ্বকাপে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ফ্রান্স-ইরাক ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এবার বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটলো।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামের এক্স হ্যান্ডলে করা পোস্টে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এর আগে ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় দুপুর ২টা থেকে বন্যা সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছিল। তবে আকাশ পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল পাঁচটায় নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ফ্রান্স-ইরাক ম্যাচ।
নিয়ম কী?
যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ে খেলা বন্ধ রাখার নিয়ম মূলত দেশটির ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ এর সুপারিশের ভিত্তিতে তৈরি। এই নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের (প্রায় ১৩ কিলোমিটার) মধ্যে বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোর ঘটনা শনাক্ত হলে ম্যাচ স্থগিত করা বাধ্যতামূলক।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আট মাইলের মধ্যে ৩০ মিনিট নতুন করে কোনো বজ্রপাত না হলে শুরু হবে ম্যাচ। এ সময়ের মধ্যে যদি আবারও বজ্রপাত হয়, তবে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষার পর খেলা শুরু করা হবে। অর্থাৎ প্রতিবার বজ্রপাতে ৩০ মিনিট করে অপেক্ষা বাড়বে।
ফিফা এই বজ্রঝড়সংক্রান্ত নিয়মের জন্য দায়ী নয়। ফলে সংস্থাটি চাইলে নিয়ম অমান্য বা বাতিল করতে পারবে না।
বাতিল হতে পারে ম্যাচ?
খেলা স্থগিত রাখার সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা ডেডলাইন নেই। এর অর্থ হলো, খেলোয়াড়দের মাঠে নামার জন্য পরিবেশ সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত ম্যাচটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে বা ম্যাচ শুরুর সময় ঘণ্টার পর ঘণ্টা পিছিয়ে দেওয়া হতে পারে।
অর্থাৎ পুরোপুরি স্থগিত বা পণ্ড করার আগে তা ঠিক কতক্ষণ বন্ধ বা বিলম্বিত করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে ফিফা পরিস্থিতি বিবেচনা করে প্রতিটি ম্যাচের ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেবে।
আগে এমন ঘটেছিল?
যুক্তরাষ্ট্রে গত বছর ক্লাব বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ আবহাওয়ার কারণে বিঘ্নিত হয়। নর্থ ক্যারোলিনায় চেলসি ও বেনফিকার মধ্যে ম্যাচটি এমন পরিস্থিতির মুখে পড়েছিল। ফিফা যেটিকে ‘তীব্র প্রতিকূল আবহাওয়া’ হিসেবে বর্ণনা করে এবং ম্যাচটি শেষ হতে ৪ ঘণ্টা ৩৮ মিনিট সময় লেগেছিল।
একই টুর্নামেন্টে বেনফিকার আরেকটি ম্যাচও খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল। ফ্লোরিডার অরল্যান্ডোয় অকল্যান্ড সিটির বিপক্ষে তাদের সেই ম্যাচটি ওই এলাকার বজ্রঝড়ের কারণে দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এ ছাড়া একই টুর্নামেন্টে বোকা জুনিয়র্সের বিপক্ষে অকল্যান্ডের ম্যাচটি শুরু হতেও ৪০ মিনিট দেরি হয়।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও কোস্টারিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচ স্থানীয় সময় বিকেল চারটায় শুরু হওয়ার কথা ছিল। তবে মুষলধারে বৃষ্টি এবং বজ্রঝড়ের আশঙ্কায় সেই ম্যাচও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।
বিশ্বকাপে এমন ঘটনা আছে?
১৯৭৪ বিশ্বকাপে টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টির পর জলমগ্ন ভালদাস্তিয়ন স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয় তৎকালীন পশ্চিম জার্মানি ও পোল্যান্ড। সেবার মাত্র আধা ঘণ্টা বিলম্বে ম্যাচটি মাঠে গড়ায়।

পেনাল্টিতে গোল হলে হয়তো পরে দুটি গোল করা হতো না: মেসি
বাঁ পায়ের গোলে রোনালদোর পাশে এমবাপ্পে
‘মেসি যা করছে, বোঝানোর মতো কোনো শব্দ নেই’