শিরোনাম

বাঁ পায়ের গোলে রোনালদোর পাশে এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাঁ পায়ের গোলে রোনালদোর পাশে এমবাপ্পে
ইরাকের বিপক্ষে গোল এমবাপ্পের

বিশ্বকাপে ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স মুখোমুখি হয়েছে ইরাকের। ম্যাচের ১৪ মিনিটে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ওই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে গেছে ফরাসিরা।

আজ এমবাপ্পে জাতীয় দলের জার্সিতে ১০০তম ম্যাচ খেলছেন। শততম ম্যাচে করা গোলে জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে পেছনে ফেলেছেন এমবাপ্পে। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে করে ফেলেছেন ১৫ গোল। মাইকেল ওলিসের পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে ইরাকের গোলকিপার আহমেদ বাসিলকে পরাস্ত করেন ফরাসি তারকা।

তাতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাশে বসলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও-এর। এখন তার সামনে কেবল মিরোস্লাভ ক্লোসা (১৬) ও লিওনেল মেসি (১৮)।

এই বিশ্বকাপ শুরুর আগে জার্মান কিংবদন্তি ক্লোসা ১৬ গোলে ছিলেন সবার ওপরে। মেসি প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ছুঁয়ে ফেলেন তাকে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ছাঁড়িয়ে যান তাকে। ১৮ গোল এখন তার দখলে।

এমবাপ্পে সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর ইরাকের বিপক্ষে এক গোল করে নিজেকে নিয়ে গেছেন তালিকার তৃতীয়স্থানে। ফ্রান্সের জার্সিতে তার গোল এখন ৫৯টি।

/টিই/