শিরোনাম

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

প্রথমে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানিয়েছেন, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

তবে পরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।

নরসিংদী জেলা শহরের বিলহুদা আক্তার নামে এক গৃহবধূ জানান, রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী জেলা শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

/এফআর/