শিরোনাম

মমতাকে সরিয়ে ‘তৃণমূলের’ নতুন চেয়ারম্যান অরূপ রায়

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মমতাকে সরিয়ে ‘তৃণমূলের’ নতুন চেয়ারম্যান অরূপ রায়
অরূপ রায় (বাঁয়ে) ও মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে দলের বিদ্রোহী শিবির। নতুন চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘তৃণমূল’।

সোমবার (২২ জুন) বিধানসভায় বাজেট অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন। বৈঠকে তৃণমূলের ৬০ জন বিধায়ক উপস্থিত ছিলেন। আরও ছিলেন কলকাতার প্রায় ৭০ জন সাবেক কাউন্সিলর। সেই বৈঠকেই ‘তৃণমূলের’ ৩০ জনের কমিটি তৈরির কথা জানানো হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হলেন রাজ্যের সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়াও, তৃণমূলের আরও দুই বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক ঋতব্রত ছাড়াও বেছে নেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের বিধায়করা একে একে বিদ্রোহ শুরু করেন। সাবেক মুখ্যমন্ত্রী মমতার হাত থেকে তৃণমূলের নেতৃত্ব দুর্বল হতে থাকে। প্রথম পর্যায়ে একসঙ্গে ৫৮ জন বিধায়কের সমর্থনে ঋতব্রতকে বিধানসভায় বিরোধী দলনেতা করা হয়।

সূত্র: আনন্দবাজার

/এফসি/