ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক

ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে ইরানের জ্বালানি তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী ৬০ দিনের জন্য আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির সুযোগ পাচ্ছে তেহরান।
সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ইরানের জন্য একটি ‘জেনারেল লাইসেন্স’ জারি করেছে। এই লাইসেন্সের আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত দেশটির উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য এবং অন্যান্য পেট্রোলিয়ামজাত দ্রব্য উৎপাদন, পরিবহন ও রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বার্তায় বলেন, সুইজারল্যান্ডে চলমান ইতিবাচক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত রাখার পাশাপাশি দেশটিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সম্মত হয়েছে।
নতুন এই ছাড়ের ফলে ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান বিশ্বের অধিকাংশ দেশের কাছে, এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।
জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছিল। সাময়িক এই অব্যাহতি দেশটির বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট পর্যায়ে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অন্যতম শর্ত ছিল ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা। চুক্তি অনুযায়ী, এই ছাড়ের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৬০ দিন।