এক ম্যাচে ২৩ লাল কার্ড!

এক ম্যাচে ২৩ লাল কার্ড!
সিটিজেন স্পোর্টস ডেস্ক

এক ম্যাচে ২৩ লাল কার্ড! এও কি সম্ভব! ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর ম্যাচে এই তুঘলকি কাণ্ড ঘটে।
ফাইনালে ক্রুজেইরো ১-০ গোলে জেতার পর ফুটবল মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুদলের খেলোয়াড়, কোচ ও স্টাফরা জড়িয়ে পড়েন।
ঘটনার সূত্রপাত আতলেতিকোর গোলকিপার এভারসন ও ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানের হাতাহাতিতে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে। এরপর সমানে চলে কিল-ঘুসি-লাথি। ফুটবল ম্যাচ বদলে যায় কুংফুতে।
শেষ বাঁশি বাজার পর ক্রুজেইরোর ১২ এবং আতলেতিকোর ১১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে লাল কার্ডের রেকর্ড। এর ১৯৫৪ সালে পুর্তগুয়েসা ও বোতাফোগোর ম্যাচে দেখানো হয়েছিল ২২ লাল কার্ড।