ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই নাহিদের বাজিমাত

সিটিজেন ডেস্ক

২০১৫ সালের পর দেশের মাটিতে শুরু হয়েছে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আজ চলছে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচেই বাংলাদেশের পেসার নাহিদ রানার বাজিমাত।
নিজের প্রথম পাঁচ ওভারেই ৫ উইকেট নিয়েছেন এই পেসার। সর্বশেষ তিনি আউট করেছেন সালমান আগাকে। নাহিদের শর্ট বলে শর্ট স্কয়ার লেগে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন সালমান। সালমান আউট হয়েছেন ৫ রানে।
নাহিদ এখন পর্যন্ত বোলিং করেছেন ৬ ওভার। ৬ ওভারে দিয়েছেন ১৯ রান, উইকেট পেয়েছেন ৫টি।
এটি নাহিদের ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং। এর আগে ওয়ানডেতে ৫ ম্যাচ খেলে নাহিদের উইকেট ছিল ৫টি।
সর্বশেষ ২০১৫ সালের সফরে ঢাকায় ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান, যেটিতে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে। এবারও একই সাফল্য চায় বাংলাদেশ।