সাধারণ মানুষের আবাসন সুবিধা নিশ্চিতের আহ্বান গণপূর্তমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ঢাকাকে বাসযোগ্য করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
বুধবার (১১ মার্চ) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সচিবালয়ে গণপূর্তমন্ত্রীর অফিস কক্ষে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ করে। এসময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
সাক্ষাৎকালে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ঢাকা নগরীতে উচ্চবিত্ত শ্রেণির মানুষের পাশাপাশি সব শ্রেণি ও পেশার মানুষের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হলে সব সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।
রিহ্যাব প্রতিনিধিদলে আরো ছিলেন– সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ও ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল।
বিআইপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে এদিন সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)-এর প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম মাহমুদ আলী ও রাজউকের চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলাম।
বিআইপি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে সাক্ষাৎকালে আরো ছিলেন বিআইপি ভাইস প্রেসিডেন্ট ড. ফারহানা আহমেদ, আবু সালেহ মো. সালাউদ্দীন ও মাকসুদ হাশেম।